চলে গেলেন মার্কিন সংগীতশিল্পী অ্যান্ডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী অ্যান্ডি উইলিয়ামস আর নেই। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ব্র্যানসনের বাসায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। অ্যান্ডি ‘মুন রিভার’ গানের জন্য ব্যাপক পরিচিতি পান। ব্রেকফাস্ট অ্যাট টিফানিস চলচ্চিত্রে অস্কারজয়ী গানটি ছিল। ১৯৬২ সালে তিনি দি অ্যান্ডি উইলিয়াম শো শুরু করেন। অনুষ্ঠানটি বিশ্বব্যাপী সম্প্রচার করা হতো। তিনটি অ্যামি পুরস্কার পাওয়া এই শো তাঁকে বিশ্বতারকায় পরিণত করে।নব্বইয়ের দশক থেকে বেশ কয়েক বছর অ্যান্ডি নিজের শহরে অ্যান্ডি উইলিয়ামস মুন রিভার থিয়েটার পরিচালনা করেন। ষাট ও সত্তরের দশকে নিজস্ব ঢং ও মিষ্টি সুরের জন্য তাঁকে ‘জাতীয় সম্পদ’ বলে ডাকতেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান।অ্যান্ডি ১৯২৭ সালে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন। ১৯৫৬ সালে তিনি তারকায় পরিণত হন। বিবিসি।