চলে গেলেন লু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্যাতিমান মার্কিন রক ব্যান্ড দল দ্য ভেলভেট আন্ডারগ্রাউন্ডের তারকা শিল্পী লু রিড (৭১) গত রোববার মারা গেছেন। ‘ওয়াক অন দি ওয়াইল্ড সাইড’ ও ‘পারফেক্ট ডে’র মতো একক গানের জন্য বিখ্যাত এই শিল্পীর এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি এ খবর দিয়েছেন। চলতি বছরের শুরুর দিকে রিডের যকৃৎ প্রতিস্থাপন করা হয়েছিল। এজেন্ট ওয়াইলি জানান, এ থেকে সৃষ্ট জটিলতার কারণে তাঁর মৃত্যু হয়েছে। রোববার নিউইয়র্কের লং আইল্যান্ডে নিজ বাড়িতে মারা যান শিল্পী। রয়টার্স।