চা-ওয়ালাও আমন্ত্রিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরেন্দ্র মোদি তাঁর শপথ অনুষ্ঠানে নিজ রাজ্য গুজরাটের এক চা-ওয়ালাকেও আমন্ত্রণ জানিয়েছেন। এই সেই চা-ওয়ালা, যিনি লোকসভা নির্বাচনে মোদির প্রার্থিতার প্রস্তাব দিয়েছিলেন৷ মোদি গত মাসে ভাদোদরায় বিজেপি থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর প্রার্থিতার প্রস্তাব দেওয়া পাঁচ সমর্থকের ইনিও একজন। রাষ্ট্রপতি ভবনের এ অনুষ্ঠানে দেশি-বিদেশি গণ্যমান্য অতিথিদের সঙ্গে যোগ দেবেন ওই চা-ওয়ালা। নাম কিরণ মাহিদা। মোদির আমন্ত্রণ পাওয়ার পর আনন্দে উদ্ভাসিত কিরণের উক্তি, ‘আমি মোদির শপথ অনুষ্ঠানে যাওয়ার নিমন্ত্রণ পেয়ে খুবই খুশি। খবর এনডিটিভির৷