চাঁদা নেওয়ার পক্ষে সু চির সাফাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক জান্তা সরকারঘনিষ্ঠ ব্যবসায়ীদের কাছ থেকে অনুদান গ্রহণের দলীয় সিদ্ধান্ত নিয়ে গতকাল শুক্রবার আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিয়েছেন মিয়ান-মারের গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি। শিক্ষাকার্যক্রমে খরচের কথা বলে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) এ ধরনের অনুদান গ্রহণের সিদ্ধান্তে বিতর্ক সৃষ্টি হয়েছে।মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী ও শান্তিতে নোবেল বিজয়ী সু চি রাজধানী নেপিদোতে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘তাঁরা যদি ভালো কাজে অনুদান দিতে চান, তবে তা দিতে দিন।’সাবেক জান্তাঘনিষ্ঠদের কাছ থেকে এনএলডি সম্প্রতি আর্থিক সহায়তা গ্রহণের ওই সিদ্ধান্ত গ্রহণ করে। গত বছরের ডিসেম্বরে তহবিল সংগ্রহে এনএলডি একটি কনসার্টের আয়োজন করে। এতে জান্তাঘনিষ্ঠ যে ব্যবসায়ীরা অনুদান দেন তাঁদের মধ্যে এয়ার ব্যাগানের স্বত্বাধিকারী প্রবীণ ধনকুবের তে জা-ও রয়েছেন। এএফপি।