চাঁদের উপত্যকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদে প্রায় তিন হাজার ২০০ কিলোমিটার প্রশস্ত একটি আয়তাকার ফাটল-উপত্যকার চিহ্ন পাওয়া গেছে। এটির অবস্থান সেখানকার পৃষ্ঠতলের ঠিক নিচে। এটির আবিষ্কার চাঁদের সম্পর্কে প্রচলিত কিছু ধারণা বদলে দেবে বলে মনে করা হচ্ছে। বিজ্ঞানীরা ধারণা করছেন, চাঁদের ওই স্থানটি কয়েক শ কোটি বছর আগের কোনো ফাটল-উপত্যকার ধ্বংসাবশেষ। এটি পরবর্তী সময়ে লাভায় পরিপূর্ণ হয়ে যায়। উপত্যকাটির চিহ্ন ৩০০ থেকে ৪০০ কোটি বছর আগেও চাঁদে আগ্নেয়গিরির সক্রিয়তার ইঙ্গিত দেয়। অথচ এত দিন পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল, চাঁদের বুকে কোনো গ্রহাণু আছড়ে পড়ার কারণেই সেখানে পাথুরে দীর্ঘ খাঁজ সৃষ্টি হয়েছিল।
গার্ডিয়ান