চাকরির ক্ষেত্রে সবচেয়ে সহিষ্ণু ভারতীয়রা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয়রা চাকরির ক্ষেত্রে সবচেয়ে বেশি সহিষ্ণু। বিশ্বে তাদের মতো আর কেউ ওই ক্ষেত্রে এত সহিষ্ণু নয়। এক জরিপে এ কথা বলা হয়েছে। ওই জরিপে বলা হয়, নিজের উন্নতি ও কোম্পানির ভবিষ্যতের প্রতি ৭২ শতাংশ চাকরিজীবী তাঁদের আস্থার কথা জানিয়েছেন।গ্লোবাল এইচআর সলিউশন প্রেভাইডার কেনেক্সা ওই জরিপ করে। জরিপে বিশ্বে চাকরির ক্ষেত্রে সহিষ্ণুতার গড় হার ৫৬ শতাংশ থেকে টপকে ভারতীয়রা শীর্ষে উঠে আসে। এবং মাত্র ৪১ শতাংশ পয়েন্ট নিয়ে জাপান সর্বনিম্নে অবস্থান করছে।ভারতের পরের অবস্থানে রয়েছে ব্রাজিল ৬৩ শতাংশ, কানাডা ৬০, যুক্তরাষ্ট্র ও জার্মানি ৫৯ এবং সৌদি আরব ও রাশিয়া ৫৮ শতাংশ। পিটিআই।