চাপের মুখে অতিথির তালিকা প্রকাশ করলেন ডেভিড ক্যামেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের চাপের মুখে নতি স্বীকার করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তাঁর দল কনজারভেটিভ পার্টির দাতাদের জন্য আয়োজিত নৈশভোজে উপস্থিত অতিথিদের নামের তালিকা প্রকাশ করেছেন তিনি। তাঁর সঙ্গে দেখা করিয়ে দেওয়ার বিনিময়ে অনুদান নেওয়ার অভিযোগ উঠার পর বিরোধীরা নামের তালিকা প্রকাশের জন্য চাপ দিচ্ছিলেন।এর আগে ক্যামেরন বিষয়টি ‘ব্যক্তিগত’ উল্লেখ করে তালিকা প্রকাশে অস্বীকৃতি জানিয়েছিলেন। অনুদান-কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পার্টির সহ-কোষাধ্যক্ষ পিটার ক্রুডাস পদত্যাগ করেন। এর এক দিন পরই ক্যামেরন বৈঠকের বিস্তারিত প্রকাশ করেন।এর আগে সোমবার সকালে ক্যামরন এক বক্তৃতায় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে নৈশভোজে তিনজন দাতাকে আমন্ত্রণ করার বিষয়টি নিশ্চিত করেন। এএফপি।