চাভেজ বললেন তিনি সেরে উঠবেন বেঁচে থাকবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ সুস্থ হয়ে ওঠার প্রত্যয় ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে চাভেজ গত শনিবার লেখেন, শরীরের ক্যানসারসদৃশ ক্ষতে অস্ত্রোপচারের পর তিনি দ্রুত সেরে উঠছেন।টুইটার বার্তায় আপুর, তাচিরা ও মিরান্দা রাজ্যের সরকারি কর্মকর্তা ও সমর্থকদের আশ্বস্ত করেন বর্তমানে কিউবায় চিকিৎসারত চাভেজ। তিনি ভাইস প্রেসিডেন্ট এলিয়াস হয়াকে সম্ভাষণ জানিয়ে লেখেন, ‘বিপ্লবের অগ্রযাত্রা অব্যাহত রাখুন। আমি বেঁচে থাকব এবং সেরে উঠব।’ কিউবার ‘শিশু সেনাদের’ উদ্দেশে তিনি লেখেন, ‘সমাজতান্ত্রিক মাতৃভূমিকে একটি অনন্য উদাহরণরূপে গড়ে তোলার প্রয়াস অব্যাহত রাখো।’ভেনেজুয়েলার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় দফায় নির্বাচিত হওয়ার লক্ষ্যে প্রার্থী হবেন চাভেজ। তাই তাঁর স্বাস্থ্য নিয়ে দেশের রাজনীতিতে ব্যাপক আলোচনা হচ্ছে। আগামী ৭ অক্টোবর এ নির্বাচন।চাভেজের শরীরে গত সোমবার অস্ত্রোপচার করা হয়। এ ছাড়া গত জুনে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর শরীর থেকে ক্যানসারের কোষবাহীএকটি টিউমার অপসারণ করা হয়। এএফপি।