চাভেজ শারীরিকভাবে আরও শক্তিশালী হয়েছেন: মাদুরো
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ শারীরিকভাবে শক্তি সঞ্চয় করছেন। আরও শক্তিশালী হয়ে উঠছেন তিনি। তাঁর ক্যানসার চিকিৎসায় অন্য এক ধাপ শুরু করা হচ্ছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো গত রোববার এক বিবৃতিতে এ কথা বলেন।চাভেজের শারীরিক অবস্থা নিয়ে কারাকাসে নানা গুজব ছড়িয়ে পড়েছে। এরই পরিপ্রেক্ষিতে মাদুরো এক বিবৃতি দেন। এতে তিনি বলেন, লক্ষণীয় বিষয় হলো, চাভেজের দেহযন্ত্রের কার্যক্রম স্থিতিশীল হচ্ছে। তাঁর চেতনা ছে। চিকিৎসার পরবর্তী ধাপে পৌঁছার জন্য শক্তিশালী হয়ে উঠছেন তিনি।কিউবার রাজধানী হাভানায় গত ১১ ডিসেম্বর চাভেজের (৫৮) দেহে চতুর্থ দফা অস্ত্রোপচার করা হয়। এর পর থেকে তিনি জনসমক্ষে আসেননি। বিরোধীরা দাবি করছে, চাভেজ ইতিমধ্যে মারা গেছেন কিংবা তিনি কথা বলতে আর সক্ষম নন।চাভেজের শারীরিক অবস্থার ব্যাপারে ভেনেজুয়েলার সরকার খুব বেশি তথ্য সরবরাহ করছে না।মাদুরো বলেন, অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসা পর্ব শেষ হয়েছে। চাভেজকে এখন নতুন ধাপের চিকিৎসা দেওয়া হবে। এএফপি।