চাভেজকে উৎখাতের ষড়যন্ত্র করছিল যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র প্রয়াত প্রেসিডেন্ট হুগো চাভেজকে উৎখাতের ষড়যন্ত্র করছিল বলে অভিযোগ করেছেন ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী এলিয়াস জাউয়া। মঙ্গলবার তিনি এই অভিযোগ করেন।হুগো চাভেজের মৃত্যুর খবর ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ঘোষণা করার কিছু আগে ওই দুই মার্কিন কর্মকর্তাকে বহিষ্কার করা হয়। এর কয়দিন পর গত শনিবার নিউইয়র্কে কর্মরত ভেনেজুয়েলা দূতাবাসের কর্মকর্তা অরলান্দো হোসে মন্তানেজ ও ভিক্টর ক্যামাকারোকে বহিষ্কার করে ওয়াশিংটন।একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জাউয়া বলেন, কর্মকর্তাদের বহিষ্কারের ঘটনা পাল্টাপাল্টি বিষয় নয়, বরং যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডেরই ফল। ভেনেজুয়েলার দুই কর্মকর্তা প্রেসিডেন্ট ওবামার বিরুদ্ধে অভ্যুত্থান সংগঠিত করার মতো কাজে লিপ্ত ছিলেন না। কিন্তু ওই দুই মার্কিন সেনা কর্মকর্তা চাভেজকে উৎখাতের ষড়যন্ত্র করছিলেন। এএফপি।