চাভেজকে তৃতীয় দফা কেমোথেরাপি দেওয়া হচ্ছে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজকে গতকালরোববার থেকে তৃতীয় দফা কেমোথেরাপি দেওয়া হচ্ছে। এর আগে তাঁকে কিউবায় দুই দফা কেমোথেরাপি দেওয়া হয়।গণমাধ্যমকে চাভেজ বলেন, চিকিৎসক দলের সঙ্গে বৈঠকের পর তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ কিউবায় যাওয়ার পরিবর্তে ভেনেজুয়েলায় কেমোথেরাপি দেওয়ার জন্য পরিস্থিতি এখন অনুকূলে।রাজধানী কারাকাসের প্রেসিডেন্ট প্রাসাদের বারান্দা থেকে সমর্থকদের উদ্দেশে চাভেজ বলেন, ‘রোববার থেকে আমার তৃতীয় দফা কেমোথেরাপি শুরু হয়েছে।’ভেনেজুয়েলার সামরিক হাসপাতালে যাওয়ার আগে তিনি বলেন, ক্যানসার যাতে আবারও ফিরে না আসতে পারে, তা নিশ্চিত করার জন্য এই চিকিৎসা জরুরি। আগামী বৃহস্পতি অথবা শুক্রবার পর্যন্ত তিনি সেখানে থাকতে পারেন।চাভেজ বলেন, চিকিৎসার জন্য তিনি ‘কয়েক দিন’ জনগণের চোখের আড়ালে থাকবেন। তবে টুইটারে থাকবেন। গত জুনে ক্যানসারের কোষবাহী টিউমার অপসারণের জন্য কিউবায় ৫৭ বছর বয়সী হুগো চাভেজের শরীরে অস্ত্রোপচার করা হয়। আল-জাজিরা।