চাভেজবিরোধী নিউজ চ্যানেলের সম্পদ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের সমালোচনাকারী নিউজ চ্যানেল গ্লোবোভিশনের ৫৭ লাখ ডলারের সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। গ্লোবোভিশনের অভিযোগ, অক্টোবরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে কাল রোববার প্রচারণা শুরুর আগে সরকার প্রতিষ্ঠানটিকে ভীতি দেখানোর চেষ্টা করছে। বিরোধী দলের প্রার্থী হেনরিক ক্যাপরাইলস বলেছেন, সরকার স্বাধীন গণমাধ্যমকে স্তব্ধ করার চেষ্টা চালাচ্ছে।গ্লোবোভিশন ভেনেজুয়েলার একমাত্র চাভেজবিরোধী নিউজ চ্যানেল, যেটি এখনো সম্প্রচার চালিয়ে যাচ্ছে। গত বছরের জুনে রাজধানী কারাকাসের কাছে অবস্থিত এল রোদেও কারাগারে সংঘটিত সহিংসতার খবর প্রচার করায় দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কনাতেল গ্লোবোভিশনকে ২১ লাখ ডলার জরিমানা করে। তবে প্রতিষ্ঠানটি ওই দণ্ডাদেশ চ্যালেঞ্জ করেছিল। এল রোদেও কারাগারের সহিংসতায় ২০ জনের বেশি মানুষের প্রাণহানি হয়। বিবিসি।