চাভেজের অবস্থা নিয়ে ‘সত্য’ তথ্য চায় বিরোধীরা
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের অস্ত্রোপচার-পরবর্তী জটিলতা নিয়ে দেশবাসীর মধ্যে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে, তা নিরসনের দাবি জানিয়েছেন বিরোধীরা। প্রেসিডেন্টের প্রকৃত অবস্থা ‘সততার’ সঙ্গে জাতির সামনে তুলে ধরার দাবি করেছেন তাঁরা।প্রধান বিরোধীদলীয় নেতা র্যা মন আভেলদো গত বুধবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান। তিনি অভিযোগ করেন, সরকার দায়িত্বজ্ঞানহীনভাবে দেশের মানুষকে বিশ্বাস করাতে চাইছে যে, প্রেসিডেন্ট চাভেজ এখনো তাঁর দায়িত্ব পালন করছেন।চতুর্থ দফায় অস্ত্রোপচারের উদ্দেশে তিন সপ্তাহ আগে কিউবায় যান চাভেজ। সেই থেকে তিনি লোকচক্ষুর আড়ালে। এমনকি তাঁর পক্ষ থেকে কোনো বিবৃতিও নেই। এ কারণে চাভেজের সমর্থকদের পাশাপাশি বিরোধীরাও তাঁকে নিয়ে উদ্বিগ্ন। চাভেজের অবস্থার উন্নতি না হওয়ায় নববর্ষের উৎসব পর্যন্ত বাতিল করা হয়।সরকারি কর্মকর্তারা বলছেন, প্রেসিডেন্টের অবস্থা স্থিতিশীল। কিন্তু অস্ত্রোপচার-পরবর্তী জটিলতা কাটেনি। বিবিসি ও এএফপি।