চাভেজের অবস্থার আরও অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের শ্বাসতন্ত্রে নতুন করে সংক্রমণ দেখা দিয়েছে। রাজধানী কারাকাসের সামরিক হাসপাতালে কেমোথেরাপি দেওয়ার সময় তাঁর শ্বাস-প্রশ্বাসে ভীষণ সমস্যা দেখা দেয়। গত সোমবার দেশটির তথ্যমন্ত্রী আরনেস্তো ভিলেগা এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।কারাকাসের সামরিক হাসপাতাল থেকে দেওয়া বিবৃতিতে ভিলেগা বলেন, চাভেজের অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। তাঁর শ্বাসতন্ত্র ঠিকমতো কাজ করছে না। তিনি আরও জানান, চিকিৎসার অংশ হিসেবে তাঁকে উচ্চপ্রতিক্রিয়ার কেমোথেরাপি দেওয়া হচ্ছে।কিউবায় ক্যানসারের চিকিৎসা শেষে গত মাসে দেশে ফেরেন প্রেসিডেন্ট চাভেজ। ২০১১ সালের মধ্যভাগে তাঁর দেহে ক্যানসার ধরা পড়ে। চতুর্থবারের মতো অস্ত্রোপচারের জন্য তিনি গত বছরের ১১ ডিসেম্বর কিউবার রাজধানী হাভানায় যান।৫৮ বছর বয়সী চাভেজ ভেনেজুয়েলায় ১৪ বছর ধরে রাষ্ট্রক্ষমতায় আছেন। এএফপি।