চাভেজের উত্তরসূরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানসারে শারীরিক অবস্থা যখন অবনতির দিকে, তখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ পররাষ্ট্রমন্ত্রী নিকোলা মাদুরোকে নিজের উত্তরাধিকার হিসেবে ঘোষণা করেন। আর মঙ্গলবার চাভেজের মৃত্যুর আনুষ্ঠানিক খবরটিও এসেছে মাদুরোর মুখ থেকে। ২০০৬ সালে নির্বাচনে জয়লাভের পর মাদুরোর হাতে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব তুলে দেন চাভেজ। গত অক্টোবরের নির্বাচনেও চাভেজ জয়ী হওয়ার পর তাঁকে আবার পররাষ্ট্রমন্ত্রী করা হয়। এরপর চাভেজ তাঁকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নেন। আর চাভেজ চিকিৎসাধীন থাকাকালে অনেক সময়েই মাদুরো তাঁর পাশে ছিলেন। ২০০৬ সালের আগে মাদুরো বাসের চালক ছিলেন। তারও আগে ১৯৯৪ সালে কারাবন্দী চাভেজের মুক্তির জন্য প্রচারণা চালান মাদুরো। বিবিসি।