চাভেজের দেহে ‘সফল’ অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের শরীর থেকে ক্যানসার আক্রান্ত টিস্যু সফলভাবে অপসারণ করা হয়েছে বলে দাবি করেছেন শল্যচিকিৎসকেরা। গত মঙ্গলবার কিউবার রাজধানী হাভানার একটি হাসপাতালে ছয় ঘণ্টার বেশি সময় ধরে এই অস্ত্রোপচার চলে। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো টেলিভিশন ভাষণে এ কথা বলেছেন। গত বছরের জুনের পর থেকে এ নিয়ে ক্যানসারের চিকিৎসায় চাভেজের (৫৮) শরীরে চার দফায় অস্ত্রোপচার করা হলো। তবে তাঁর ক্যানসারের ধরন সম্পর্কে ১৮ মাস ধরে তথ্য গোপন রাখা হচ্ছে।অস্ত্রোপচারের আগে হাভানায় চাভেজের সঙ্গে সাক্ষাৎ করেন ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া। গত শুক্রবার ক্যানসারের চিকিৎসা শেষে কিউবা থেকে দেশে ফিরে যান চাভেজ। এর দুই দিন পর গত সোমবার জাতীয় পরিষদের অনুমতি সাপেক্ষে তিনি আবারও চিকিৎসার জন্য কিউবায় যান। বিবিসি ও এএফপি।