চাভেজের নির্দেশে বলিভারের জন্য নতুন সমাধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাতিন আমেরিকার স্বাধীনতাসংগ্রামের নায়ক সিমন বলিভার (১৭৮৩-১৮৩০) স্মরণে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে নতুন একটি সমাধিক্ষেত্র নির্মাণ করা হয়েছে। প্রেসিডেন্ট হুগো চাভেজের নির্দেশে নির্মিত বিশাল আকৃতির ওই সমাধিতে বলিভারের দেহাবশেষ শিগগিরই স্থানান্তর করা হবে। জাহাজের পালের মতো ওই স্থাপনাটি উচ্চতায় আশপাশের অন্যান্য ভবনকে ছাড়িয়ে গেছে। স্থাপনাটি উচ্চতা ৫০ মিটার। পাশেই রয়েছে ভেনেজুয়েলার অন্য বীরদের সমাধিক্ষেত্র। চাভেজ নিজেকে তাঁর দেশের উনিশ শতকের বিপ্লবী সেনানায়ক বলিভারের আদর্শিক উত্তরাধিকারী মনে করেন। ‘মুক্তিদাতা’ নামে পরিচিত বলিভার ভেনেজুয়েলায় উচ্চ মর্যাদার অধিকারী। এএফপি।