চাভেজের বিরুদ্ধে জোট বাঁধছে বিরোধীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের সঙ্গে প্রেসিডেন্ট নির্বা-চনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দেশটির বিরোধী দলগুলো একজোট হচ্ছে। তারা চাভেজের বিরুদ্ধে সম্মিলিতভাবে একজন প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে গতকাল রোববার উদ্যোগ নিয়েছে। আগামী ৭ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে তৃতীয় মেয়াদের জন্য প্রার্থী হবেন চাভেজ।বিরোধী দলগুলোর সম্মিলিত প্রার্থী হিসেবে মনোনয়ন লাভের দৌড়ে রয়েছেন চারজন। তাঁদের মধ্যে এগিয়ে আছেন মিরান্দা রাজ্যের গভর্নর হেনরিক ক্যাপ্রাইলস। সাবেক মেয়র লিওপার্দো লোপেজ গত মাসে ক্যাপ্রাইলসের সমর্থনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এরপর থেকেই ক্যাপ্রাইলসের পালে জোরালো হাওয়া বইতে শুরু করে। ১৯৯৯ সালে চাভেজের বিরোধিতা করে আলোচিত হন ক্যাপ্রাইলস। তখন তিনি দেশটির একজন আইনপ্রণেতা। ক্যাপ্রাইলস নিজেকে একজন মধ্য-বামপন্থী রাজনীতিক হিসেবে পরিচয় দেন। এএফপি।