চাভেজের মরদেহ স্থায়ীভাবে সংরক্ষণ কঠিন হতে পারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বলেছেন, প্রয়াত প্রেসিডেন্ট বিপ্লবী হুগো চাভেজের মরদেহ ‘লেনিনের মতো’ স্থায়ীভাবে সংরক্ষণের ক্ষেত্রে অনেক বিলম্ব হতে পারে।রাষ্ট্রীয় টেলিভিশনে এক অনুষ্ঠানে মাদুরো বলেন, ‘আমরা রাশিয়া ও জার্মানি থেকে বিশ্বের সেরা বিজ্ঞানীদের আমন্ত্রণ জানিয়েছি। আমরা যেসব বৈজ্ঞানিক প্রতিবেদন ও মতামত পাচ্ছি, তাতে চাভেজের মরদেহের স্থায়ী সংরক্ষণ খুব কঠিন হতে পারে।’জাতিসংঘের শ্রদ্ধা: জাতিসংঘ গত বুধবার ভেনেজুয়েলার প্রয়াত নেতা বিপ্লবী হুগো চাভেজকে শ্রদ্ধা জানিয়েছে। এ সময় তাঁর অন্যতম বিতর্কিত ভাষণের একটি ফুটেজ দেখানো হয়।২০০৬ সালে জাতিসংঘের অধিবেশনে চাভেজ জর্জ ডব্লিউ বুশকে দ্য ডেভিল (শয়তান) বলেছিলেন। চাভেজ বলেছিলেন, ‘এখানে গতকাল শয়তান এসেছিল। আজও এর গন্ধ পাওয়া যাচ্ছে।’ এএফপি।