চাভেজের মৃত্যু হয়েছে হূদেরাগে!
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের মৃত্যু হয়েছে তীব্র হূদেরাগে আক্রান্ত হয়ে। মৃত্যুর আগে তিনি যন্ত্রণায় ছটফট করছিলেন। এ সময় কথা বলতে না পারলেও ঠোঁটের সাহায্যে চাভেজ বাঁচার আকুতি জানাচ্ছিলেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্সিয়াল গার্ড প্রধান গত বুধবার এসব কথা জানিয়েছেন।প্রেসিডেন্সিয়াল গার্ড প্রধান জেনারেল হোসে অরনেলা এপিকে বলেন, ‘তিনি (চাভেজ) কথা বলতে পারলেন না, তবে তিনি তাঁর ঠোঁটের সাহায্যে বললেন, “আমি মরতে চাই না। দয়া করে আমাকে মরতে দেবেন না।” যেহেতু তিনি তাঁর দেশকে ভালোবাসেন, তাই তিনি দেশের জন্যই নিজেকে উৎসর্গ করলেন।’ অরনেলা দুই বছর চাভেজের সঙ্গে কাটিয়েছেন। ভেনেজুয়েলার গত ১৪ বছরের প্রেসিডেন্ট চাভেজ দুই বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার যখন মৃত্যুর কোলে ঢলে পড়েন সেই মুহূর্তেও তিনি পাশে ছিলেন। চাভেজের মরদেহ গতকাল যে সামরিক একাডেমিতে নেওয়া হয়, তার পাশে দাঁড়িয়ে সাক্ষাৎকার দেন অরনেলা। তিনি জানান, মৃত্যুর সময় চাভেজের ক্যানসার পরিস্থিতি খুবই তীব্র ছিল। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ক্যানসার চাভেজের ফুসফুসে ছড়িয়ে পড়েছিল কি না, এমন প্রশ্নের উত্তর দেননি তিনি। সিবিএস নিউজ।