চাভেজের সাপ্তাহিক টেলিভিশন শো পুনঃপ্রচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট হুগো চাভেজের জনপ্রিয় সাপ্তাহিক টেলিভিশন শো গত রোববার থেকে পুনঃ সম্প্রচার শুরু হয়েছে। ২০০০ সালে প্রথম প্রতি রোববার সাপ্তাহিক শো ‘হ্যালো মিস্টার প্রেসিডেন্ট’ সম্প্রচার শুরু হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে বামপন্থী নেতা চাভেজকে প্রায় এক দশক ধরে কিউবার তৎকালীন প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর সঙ্গে দেখা যায়। ওই শো ধারাবাহিকভাবে পুনঃ সম্প্রচার করা হবে। তথ্যমন্ত্রী আরনেস্তো ভিলেগাস রোববার এ কথা বলেন।ওই শো-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে, ‘হ্যালো কমান্ডার’। সম্পাদনা করে এর সময়সীমা তিন ঘণ্টায় আনা হয়েছে। চাভেজ তাঁর ওই শোর মাধ্যমে তাঁর সরকারের নীতি ও কর্মসূচি তুলে ধরতেন, মন্ত্রীদের বকা দিতেন। বিরোধীদের উদ্দেশে বাক-আক্রমণ চালাতেন। এ ছাড়া পুরোনো দিনের গল্প, কৌতুক ও গান পরিবেশন করতেন। তাঁর এই অনুষ্ঠান ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। শোটি সর্বশেষ সম্প্রচার করা হয় গত বছরের জানুয়ারিতে। যুক্তরাষ্ট্রের কট্টর সমালোচক চাভেজ গত ৫ মার্চ মারা যান। এএফপি।