চাভেজের সামনে কঠিন লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলায় নির্বাচন-পূর্ব এক জনমত জরিপে দেখা গেছে, দেশটির বর্তমান প্রেসিডেন্ট হুগো চাভেজ তাঁর প্রতিদ্বন্দ্বী হেনরিক ক্যাপরিলেসের চেয়ে মাত্র ৩ দশমিক ৪ শতাংশ বেশি সমর্থন পেয়েছেন। আগামী ৭ অক্টোবর ভেনেজুয়েলায় সাধারণ নির্বাচন হওয়ার কথা। আসন্ন নির্বাচন সামনে রেখে কনসালটরস ২১ নামের এক প্রতিষ্ঠান চলতি মাসে জনমত জরিপটি চালায়।প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট লুইস ক্রিস্টিয়ানচেন বলেন, জুন মাসের ২ থেকে ১২ তারিখ পর্যন্ত পরিচালিত এই জরিপে চাভেজ ৪৭ দশমিক ৯ শতাংশ সমর্থন পেয়েছেন। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হেনরিক ক্যাপরিলেস পেয়েছেন ৪৪ দশমিক ৫ শতাংশ সমর্থন।এর আগে পরিচালিত বেশ কয়েকটি জনমত জরিপে ক্যাপরিলেসের চেয়ে চাভেজ বড় ব্যবধানে এগিয়ে ছিলেন। এবারের জরিপে চাভেজ খুব সামান্য ব্যবধানে এগিয়ে আছেন।সাম্রাজ্যবাদবিরোধী বামপন্থী নেতা চাভেজ তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে প্রত্যাশী। এ জন্য তিনি জনসাধারণের সামনে বারবার আসছেন। রয়টার্স