চার আফগানকে হত্যা করেছে তালেবান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে তালেবান জঙ্গিরা চার বেসামরিক নাগরিককে হত্যা করেছে। নিহত ব্যক্তিরা একটি পশ্চিমা নিরাপত্তাবিষয়ক কোম্পানিতে কাজ করতেন। দেশটির কর্মকর্তারা গতকাল বুধবার এ কথা জানিয়েছেন।গুলিবিদ্ধ অবস্থায় ওই চার ব্যক্তির লাশ দেশটির ওয়ারদাক প্রদেশের জালরেজ জেলা থেকে উদ্ধার করা হয়। এলাকাটি রাজধানী কাবুল থেকে মাত্র ২৫ মাইল দূরে অবস্থিত। বিগত কয়েক সপ্তাহে কাবুলের আশপাশের এলাকাগুলোতে জঙ্গি হামলা জোরদার হয়েছে।আফগান সেনাবাহিনীর জেনারেল আবদুল রাজ্জাক সাফি বলেন, তাঁদের (নিহতদের) হাত পেছনে বাঁধা ছিল এবং বুক গুলিতে ঝাঁজরা হয়ে গিয়েছিল। তালেবানরা তাঁদের হত্যা করেছে। এএফপি।