চার বছর পর জনসমক্ষে এলেন ফিদেলকাস্ত্রো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর লোকচক্ষুর আড়ালে থাকার পর অবশেষে দেখা মিলল তাঁর। তিনি আর কেউ নন, ফিদেল কাস্ত্রো। কিউবার বিপ্লবী এই নেতাকে গত সপ্তাহে বিগত চার বছরের মধ্যে প্রথম দেখতে পেল দেশের মানুষ। তবে কোনো সভা-সমাবেশে নয়, স্রেফ হাতেগোনা কয়েকটি আলোকচিত্রে। এটুকু দেখে তাতেই মহাখুশি তাঁর ভক্তরা।কিউবার রাজধানী হাভানায় অবস্থিত জাতীয় বিজ্ঞানকেন্দ্রে ‘ন্যাশনাল সেন্টার অব সায়েন্টিফিক ইনভেস্টিগেশন’। গত বুধবার এ কেন্দ্রে গিয়েছিলেন ফিদেল কাস্ত্রো (৮৩)। এ সময় কথা বলেছেন কেন্দ্রের পরিচালকদের সঙ্গে। সেখানকার কর্মীদের সঙ্গে করেছেন কুশল বিনিময়। কেন্দ্র থেকে চলেযাওয়ার সময় কাস্ত্রো ভক্তদের বিদায় সম্ভাষণ জানান। তবে তাঁর এ পরিদর্শনের ব্যাপারে গোপনীয়তা রক্ষা করা হয়। ফিদেল কাস্ত্রোর এ বিজ্ঞানকেন্দ্র পরিদর্শনের কয়েকটি চিত্র সরকারি ওয়েবসাইটে গত শনিবার প্রকাশ করেছেন তাঁর ছেলে অ্যালেক্স। এ ছাড়া কেন্দ্রের একজন কর্মী গোপনে মুঠোফোনে চারটি ছবি তুলেছেন। তিনি সেগুলো দুজন সাংবাদিকের ব্লগে পোস্ট করেছেন। একই সঙ্গে তিনি ছবিগুলোর সঙ্গে তাঁর মন্তব্য জুড়ে দিয়েছেন।ওই কর্মী লিখেছেন, ‘কাস্ত্রো অনেকটা শুকিয়ে গেছেন। তবে তাঁকে বেশ সুস্থ মনে হয়েছে। পরিচালকেরা বলেছেন, মানসিকভাবেও তিনি সুস্থ আছেন।’ তিনি আরও লিখেছেন, ‘তিনি (কাস্ত্রো) আমাদের সামনে এসে থামলেন। আমরা কেমন আছি জানতে চাইলেন। এরপর আমাদের সম্মানে উড়ন্ত চুমু দেন।’যে ছবিগুলো প্রকাশ করা হয়েছে, তাতে কাস্ত্রোকে হাস্যোজ্জ্বল দেখা গেছে। এ সময় পরনে ছিল সাদা ট্র্যাকস্যুট। দাড়ি ছিল সেই আগের মতোই ধূসর।২০০৬ সালের জুলাইয়ে ফিদেল কাস্ত্রোর পাকস্থলিতে জরুরি অস্ত্রোপচার করা হয়। অসুস্থতার কারণে তিনি তখন ভাই রাউল কাস্ত্রোর কাছে সাময়িকভাবে ক্ষমতা হস্তান্তর করেন। কিন্তু দীর্ঘদিনেও আর সুস্থ না হওয়ায় চূড়ান্তভাবেই ক্ষমতা ছেড়ে দেন। ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে তিনি প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান এবং৭৯ বছর বয়সীরাউলকাস্ত্রো জাতীয়পরিষদের ভোটে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন।গত চার বছর ধরে কাস্ত্রো নিভৃতে বাস করলেও তিনি কিউবার রাষ্ট্রীয়গণমাধ্যমে কলাম লিখে জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এসেছেন। গতবছর ফিদেল কাস্ত্রোর এক বক্তব্য প্রকাশ করা হয়। এতে তিনি বলেছিলেন, তাঁর মনে হয় না ২০১২ সালের নির্বাচনে প্রেসিডেন্ট বারাক ওবামা পুনর্নির্বাচিত হবেন।১৯৫৯ সালে বিপ্লবের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র-সমর্থিত কিউবার তৎকালীন স্বৈরশাসকের পতন ঘটে। ফিদেল কাস্ত্রো এই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন। এরপর তিনি একটানা ৪৯ বছর কিউবা শাসন করেন।জাতীয় বিজ্ঞানকেন্দ্রের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফিদেল কেন্দ্রটি পরিদর্শনে গিয়েছিলেন। ১৯৬৫ সালের জুলাইয়ে এটি প্রতিষ্ঠিত হয়। রয়টার্স ও বিবিসি।