চার রাজ্যের ছয় আসনে আজ ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় আজ বুধবার চার রাজ্যের ছয়টি আসনে ভোট হবে। উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যগুলো হলো: অরুণাচল প্রদেশ, মনিপুর, মেঘালয় ও নাগাল্যান্ড। মেঘালয় ও অরুণাচলে দুটি ও অন্য দুই রাজ্যে একটি করে আসনে ভোট হবে।
মিজোরাম রাজ্যেও আজ ভোট হওয়ার কথা ছিল। তবে উদ্বাস্তু ব্রু সম্প্রদায়কে ভোটের সুযোগ দেওয়া নিয়ে রাজ্যজুড়ে বনেধর ডাক দেওয়ায় রাজ্যটিতে ভোট পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
স্থানীয় সংখ্যাগরিষ্ঠ মিজো সম্প্রদায়ের সঙ্গে সংঘাতের জের ধরে ১৭ বছর আগে প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় পালিয়ে যাওয়া ব্রু সম্প্রদায়কে ডাকের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ায় নির্বাচন কমিশনের প্রতি ক্ষুব্ধ হয় বিভিন্ন সংগঠন। তারা ১০ এপ্রিল পর্যন্ত রাজ্যজুড়ে টানা বনেধর
ডাক দেয়।
নির্বাচন কমিশনের সচিব নরেন্দ্র এন ভুতোলিয়া জানান, মিজোরামে ১১ এপ্রিল ভোট হবে। পিটিআই।