চার রাজ্যের ছয় আসনে ভোট শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় আজ বুধবার চারটি রাজ্যের ছয়টি আসনে ভোট নেওয়া শুরু হয়েছে। উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যগুলো হচ্ছে অরুণাচল প্রদেশ, মনিপুর, মেঘালয় ও নাগাল্যান্ড। মেঘালয় ও অরুণাচলে দুটি ও অন্য দুই রাজ্যে একটি করে আসনে ভোট চলছে।
মিজোরাম রাজ্যেও আজ ভোট নেওয়ার কথা ছিল। তবে উদ্বাস্তু ব্রু সম্প্রদায়কে ভোটের সুযোগ দেওয়া নিয়ে রাজ্যজুড়ে বনধের ডাক দেওয়ায় রাজ্যটিতে ভোট গ্রহণের তারিখ পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সচিব নরেন্দ্র এন ভুতোলিয়া জানান, মিজোরামে ১১ এপ্রিল ভোট নেওয়া হবে।