চার লাখ হেক্টর জমি দানের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত প্রকৃতিপ্রেমী মার্কিন ধনকুবের ডগলাস টম্পকিনসের কেনা চার লাখ হেক্টর জমি চিলির সরকারকে দান করতে চান স্ত্রী ক্রিসটিন ম্যাকডিভিট টম্পকিনস। তবে শর্ত দিয়েছেন, এই জমি দিয়ে গড়তে হবে জাতীয় উদ্যান। খবর বিবিসির।

জমি দানের উদ্দেশ্যে ক্রিসটিন ম্যাকডিভিট টম্পকিনস চিলির প্রেসিডেন্ট মিশেল বাশলের সঙ্গে আলোচনা শুরু করেছেন। ক্রিসটিন বলেন, তাঁর প্রকৃতিপ্রেমী স্বামী সংরক্ষণের উদ্দেশ্যে চিলির দক্ষিণাঞ্চল ও আর্জেন্টিনায় বিশাল আয়তনের জমি কিনেছিলেন। গত ডিসেম্বরে খরস্রোতা নদীতে কায়াকিংয়ের সময় দুর্ঘটনায় মারা যান ডগলাস টম্পকিনস। এরপর সে মাসেই তাঁর স্ত্রী ক্রিসটিন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাওরিফিও মাকরির সঙ্গে দেখা করে ব্রাজিল সীমান্তবর্তী দেড় লাখ হেক্টর জলাভূমিতে জাতীয় উদ্যান গড়ার শর্তে তা দান করার প্রস্তাব দেন।