প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত চারটি মেয়েশিশু নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। নিহত শিশুদের বয়স সাত থেকে ১২ বছরের মধ্যে। তারা একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিচ্ছিল। একপর্যায়ে তারা একটি ঝরনা থেকে পানি আনতে গেলে বোমার বিস্ফোরণ ঘটে। আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী সম্প্রতি ন্যাটো বাহিনীর কাছ থেকে সম্পূর্ণভাবে দেশটির নিরাপত্তার ভার গ্রহণ করেছে। বর্তমানে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর অন্যতম হচ্ছে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা (আইইডি) নামে পরিচিত দেশীয় প্রযুক্তিতে তৈরি বোমা, যা সাধারণত রাস্তার পাশে পেতে রাখা হয়। বিবিসি।