চারজনকে মেরে বন্দুকধারীর আত্মহত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে বন্দুকধারী এক ব্যক্তির গুলিতে চারজন নিহত ও চারজন আহত হয়েছে।স্থানীয় পুলিশ জানায়, গত বৃহস্পতিবার শহরের একটি আবাসিক এলাকায় একটি সাইনবোর্ড তৈরি প্রতিষ্ঠানে ওই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর বন্দুকধারী আত্মহত্যা করেছেন। অ্যাকসেন্ট সাইনেজ সিস্টেমস নামের প্রতিষ্ঠানটিতে ২৮ জন কর্মী রয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁরা গোটা পাঁচেক গুলির শব্দ শুনেছেন। মার্কেস জোন্স নামের এক তরুণ বলেন, ‘আমরা হতভম্ব হয়ে গিয়েছিলাম। সবাই আতঙ্কিত হয়ে যাঁর যাঁর গাড়ির দিকে ছুটতে শুরু করেন।’ রয়টার্স ও বিবিসি।