প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের বিশেষ আদালত স্পেশাল ট্রাইব্যুনাল ফর লেবানন এ পরোয়ানা জারি করেন। এর আগে জাতিসংঘের সহায়তায় পরিচালিত তদন্তের পর গতকালই ওই আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। রফিক হারিরির ছেলে ও বিরোধীদলীয় নেতা সাদ হারিরি এ ঘটনাকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে অভিহিত করেছেন। গতকাল লেবাননের এলবিসি টিভি চ্যানেলে প্রচারিত খবরে বলা হয়, রফিক হারিরি হত্যার ঘটনায় যাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, এর মধ্যে শিয়া রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা রয়েছেন। ২০০৫ সালে লেবাননের রাজধানী বৈরুতে এক বোমা হামলায় রফিক হারিরি নিহত হন। এএফপি।