প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের দক্ষিণ মুম্বাইয়ে একটি পরিত্যক্ত কারখানায় একজন নারী টেলিফোন অপারেটরকে গণধর্ষণের দায়ে চারজনকে গতকাল শুক্রবার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সালিম আনসারি, বিজয় মোহান যাদব, মোহাম্মদ কাসিম হাফিজ শেখ ও মোহাম্মদ আশওয়াক শেখ। একই কারখানায় একজন নারী আলোকচিত্রীকে ধর্ষণের দায়েও প্রথম তিনজনকে বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করেন আদালত। ওই মামলার রায় আগামী সোমবার ঘোষণা করা হবে।
গত বছরের জুলাইয়ে ওই নারী টেলিফোন অপারেটর দক্ষিণ মুম্বাইয়ের পরিত্যক্ত কারখানায় গণধর্ষণের শিকার হন। এর পরের মাসে একই স্থানে ছবি তুলতে গেলে গণধর্ষণের শিকার হন নারী আলোকচিত্রী।
ওই গণধর্ষণের ঘটনায় সালিম, যাদব, হাফিজ শেখসহ চারজনকে বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করেন আদালত। এ ঘটনায় জড়িত অন্য এক আসামির বিচার চলছে কিশোর আদালতে। এএফপি।