নির্বাক চলচ্চিত্র দ্য আর্টিস্ট শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে চলতি বছরের ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস পেয়েছে। চলচ্চিত্রটি শ্রেষ্ঠ পরিচালকসহ চারটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হলিউড প্যালাডিয়াম থিয়েটারে এই পুরস্কার বিতরণ করা হয়।ফরাসি চলচ্চিত্র পরিচালক মিশেল হাজানাভিশাস শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার গ্রহণের সময় বলেন, ‘আমি নির্বাক চলচ্চিত্র নির্মাণ করেছি। কারণ আমি বেশি কথা বলা পছন্দ করি না।’ দ্য হেল্প চলচ্চিত্র শ্রেষ্ঠ অভিনেত্রীসহ তিনটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। ক্যাথরিন স্টকেটস-এর সর্বাধিক বিক্রি হওয়া উপন্যাসের কাহিনী অবলম্বনে এই চলচ্চিত্র নির্মিত হয়েছে। যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার আন্দোলনের সময় শ্বেতাঙ্গ লেখিকা ক্যাথরিন আফ্রো-আমেরিকান দাসদের কাছ থেকে তাঁদের জীবনের নানা তথ্য গোপনে সংগ্রহ করে এর ভিত্তিতে উপন্যাসটি লেখেন। বিবিসি।