প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন পোপ ফ্রান্সিস বলেছেন, চার্চ হবে দরিদ্রদের। দরিদ্র মানুষের আশ্রয় হবে চার্চ। তিনি বলেন, ১২ শতকের যাজক ফ্রান্সিস অব আসিসির নামে নিজের নাম রেখেছেন ফ্রান্সিস।পোপ নির্বাচিত হওয়ার পর গতকাল শনিবার প্রথম সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফ্রান্সিস। তিনি বলেন, ‘ফ্রান্সিস নাম রেখেছি কারণ, ফ্রান্সিস অব আসিসি ছিলেন দরিদ্র মানুষ ও শান্তির প্রতিনিধি।’এদিকে প্রভাবশালীদের স্পষ্ট সমালোচক ও দরিদ্র মানুষের পক্ষে সরব কণ্ঠ হলেও সমালোচনার ঊর্ধ্বে উঠতে পারেননি ফ্রান্সিস। নিজ দেশ আর্জেন্টিনায় সামরিক শাসনের সময় মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তিনি নিশ্চুপ ছিলেন বলে কেউ কেউ অভিযোগ করছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ভ্যাটিকান। বিবিসি, এএফপি ও রয়টার্স।