চার্চিলের নকল দাঁত নিলামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের এক পাটি নকল দাঁত গতকাল বৃহস্পতিবার নিলামে তোলা হয়েছে। নিলামকারীরা মনে করছেন এ দাঁতগুলো ৫০ হাজার পাউন্ডে বিক্রি করা যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চার্চিল এ দাঁতগুলো লাগিয়ে বক্তৃতা দিতেন। এ জন্য নিলামকারীরা এগুলোকে ‘বিশ্বরক্ষাকারী বস্তু’ হিসেবে গণ্য করছেন।চার্চিলের ঠোঁট স্বাভাবিক রাখার জন্য দাঁতগুলো তৈরি করা হয়েছিল। এ দাঁত মুখে লাগিয়ে ১৯৩৯-৪৫ সাল পর্যন্ত চার্চিল যেসব ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন তা আজও মানুষকে রোমাঞ্চিত করে। রেডিওতে প্রচারিত ওইসব বক্তৃতা মিত্র বাহিনীকে হতাশার অন্ধকার থেকে মুক্ত করে আলোর পথ দেখায়।ধারণা করা হচ্ছে, চার্চিলের জন্য এ ধরনের চার পাটি দাঁত তৈরি করা হয়েছিল। এর মধ্যে এক পাটি চার্চিলের মরদেহের সঙ্গে গেছে কবরে। আরেক পাটি সংরক্ষিত আছে লন্ডন জাদুঘরে। তৃতীয় পাটিটি গলিয়ে ফেলা হয়েছে। আর চতুর্থ পাটিটি তোলা হলো নিলামে। পূর্ব ইংল্যান্ডের নরফোকের এসাইলাসে এ নিলাম অনুষ্ঠিত হচ্ছে। এএফপি।