প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোকসভা নির্বাচনে ধর্মনিরপেক্ষ শক্তিকে ভোট দেওয়ার দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে অন্ধ্র প্রদেশের গির্জাপ্রধানদের সংগঠন অন্ধ্র প্রদেশ ফেডারেশন অব চার্চেস। ৭ মে সীমান্ধ্র আসনে অনুষ্ঠেয় নির্বাচন উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে এই প্রথম বিশেষ চিঠির মাধ্যমে এই আহ্বান জানানো হলো। চিঠিতে এই ফেডারেশনের সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, সেই নেতাকেই ভোট দিতে হবে, যিনি এই জাতির ধর্মনিরপেক্ষ চরিত্র ও বহুত্ববাদের জয়গান গাইবেন। সংগঠনটি যে কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা বলছে না, চিঠিতে সে বিষয়ও স্পষ্ট করা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস।