চার্লস-অ্যাডামস সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের প্রিন্স চার্লস আইরিশ রিপাবলিকান আর্মির (আইআরএ) সাবেক রাজনৈতিক দল সিন ফেইনের নেতা জেরি অ্যাডামসের সঙ্গে করমর্দন করলেন। এই আইআরএ-ই ৩৬ বছর আগে চার্লসের আত্মীয় লর্ড লুইস মাউন্টব্যাটেনকে বোমা হামলার মাধ্যমে হত্যা করেছিল। আয়ারল্যান্ডের গলওয়ে শহরের কাছে এক সংবর্ধনা অনুষ্ঠানে চার্লস ও অ্যাডাম সামান্য কথাবার্তাও বলেন। আজ বুধবার চার্লসের এ এলাকার কাছেই সেই বোমা হামলার ঘটনাস্থল পরিদর্শন করার কথা। যুক্তরাজ্য ও সিন ফেইনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা উদ্যোগের সাম্প্রতিকতম নমুনা এটি। আর এবারই প্রথম ব্রিটিশ রাজপরিবারের কোনো জ্যেষ্ঠ সদস্যের সঙ্গে সাক্ষাৎ করলেন জেরি অ্যাডামস।
রয়টার্স