চালকদের প্রশিক্ষণের অভাব ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের তদন্তকারীরা বলেছেন, পাইলটদের প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাবে ২০০৯ সালে আটলান্টিক মহাসাগরে এয়ার ফ্রান্স বিমানের দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় তদন্ত শেষে ফ্রান্সের বিইএ কর্তৃপক্ষ বলেছে, দুর্ঘটনার আগে উচ্চতা-নিয়ন্ত্রণ হারানোর সংকেত ধরতে পারেননি বিমানটির চালকেরা। এ ছাড়া এই সমস্যা সমাধানে তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ছিল না। কর্তৃপক্ষ বলছে, এখন থেকে সব পাইলটকে অবশ্যই আকাশের অনেক উঁচু দিয়ে ওড়ার সময় বিমানের হঠাৎ নিয়ন্ত্রণ হারানোর এ ধরনের সমস্যা মোকাবিলার প্রশিক্ষণ নিতে হবে।এয়ার ফ্রান্সের ওই বিমানটি ব্রাজিল থেকে ফ্রান্সে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। এতে বিমানটির ২২৮ আরোহীর সবাই নিহত হয়।বিইএর প্রধান জাঁ-পল ত্রোয়েদেক বলেন, চূড়ান্ত পর্যায়ের সমস্যা সমাধানযোগ্য ছিল। এ দুর্ঘটনা এড়ানো যেত। তদন্ত কর্মকর্তারা বলেন, দুর্ঘটনার শিকার বিমানটির রেকর্ডারে ধারণকৃত শেষ কয়েক মিনিটের তথ্য থেকে পরিষ্কার বোঝা যায়, প্রায় এক মিনিট ধরে বিমানটির উচ্চতা-হারানো বিষয়ে সংকেত বাজে। কিন্তু এর চালকেরা ওই সংকেত বুঝতে পারেননি। বিবিসি।