চালকহীন বিমান কেনার পরিকল্পনা জাপানের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের কাছ থেকে তিনটি ‘গ্লোবাল হক’ চালকবিহীন বিমান কেনার পরিকল্পনা নিয়েছে জাপান। চীনের সামরিক তৎপরতা ও উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচিতে নজরদারির জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল সোমবার জাপানের বার্তা সংস্থা কিয়েদো নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এএফপি।