চাহিদা বাড়ছে মোদি কুর্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কয়েক বছর আগে নিজ হাতে তৈরি করেছিলেন একটি কুর্তা। এ কুর্তাই পরে হয়ে যায় মোদি কুর্তা। নির্বাচনের প্রচারের সময় গুজরাটজুড়ে দেদার বিক্রি হয়েছে এই কুর্তা।
নির্বাচনে জয়ের পর এই কুর্তার চাহিদা বেড়েছে অবিশ্বাস্যভাবে। অনলাইনের শপিং সেন্টারেও দারুণ চাহিদা মোদি কুর্তার। এই কুর্তার বৈশিষ্ট্য হলো আঁটসাঁট। কলার শক্ত ও উঁচু। কাঁধের ওপর সূক্ষ্ম নেটের সেলাই। খাদি বা লিলেনের ওপর বিভিন্ন নকশা। মিলছে হাফ ও ফুল সাইজে।
ইতিমধ্যে গুজরাটের রাজধানী গান্ধীনগর একটি নামী পোশাক সংস্থা মোদি কুর্তা নাম দিয়ে বিপণনও শুরু করেছে। পোশাক সংস্থাটি তার ফেসবুক পেজের কভারেও দেওয়া হয়েছে এই কুর্তার ছবি।