প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৮৫ সালে আলোচিত বই ব্রিফ হিস্ট্রি অব টাইম লেখার সময় খ্যাতনামা ব্রিটিশ পদার্থবিদ স্টিফেন হকিং মৃত্যুর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। অবস্থা এতই খারাপ ছিল যে চিকিৎসকেরা কষ্ট থেকে মুক্তি দিতে তাঁর স্ত্রী জেন হকিংকে ‘লাইফ সাপোর্ট’ খুলে ফেলার প্রস্তাব দিয়েছিলেন। ৭১ বছর বয়স্ক স্টিফেন হকিংকে নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র ‘হকিং’-এ এমনটিই দেখানো হয়েছে। সুইজারল্যান্ডে বুকে সংক্রমণ থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর মুখোমুখি হন তিনি। তবে হকিংয়ের প্রথম স্ত্রী জেন হকিং লাইফ সাপোর্ট খুলে ফেলার পরামর্শে সাড়া না দিয়ে তাঁকে সুইজারল্যান্ড থেকে যুক্তরাজ্যে নিয়ে যান। গার্ডিয়ান।