চিকিৎসক বনাম অধ্যাপক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের বোলপুরে সমাবেশে বক্তব্য দিচ্ছেন সিপিএমের প্রার্থী রামচন্দ্র ডোম । ভাস্কর ব্যানার্জি
পশ্চিমবঙ্গের বোলপুরে সমাবেশে বক্তব্য দিচ্ছেন সিপিএমের প্রার্থী রামচন্দ্র ডোম । ভাস্কর ব্যানার্জি

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বীরভুম জেলার বোলপুরে এবার লোকসভার নির্বাচন জমে উঠেছে। এই বোলপুরেই রয়েছে ঐতিহাসিক শান্তিনিকেতন আর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। কাল বুধবার এই আসনে নির্বাচন।
এই আসনটি তপসিলি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত। এই আসনে একদিকে রয়েছেন সাতবারের সাংসদ চিকিৎসক রামচন্দ্র ডোম। অন্যদিকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক অনুপম হাজরা। রামচন্দ্র বামফ্রন্টের শরিক দল সিপিএমের টিকিটে আর অনুপম তৃণমূলের টিকিটে লড়ছেন। এ ছাড়া কংগ্রেসের তপন কুমার মিশ্র ও বিজেপির কামিনী মোহন সরকার রয়েছেন লড়াইয়ের মাঠে।
রামচন্দ্র ও অনুপমের মধ্যে মূল লড়াই হলেও জয়-পরাজয়ে নির্ণায়ক শক্তি হিসেবে মাঠে থাকবে কংগ্রেস এবং বিজেপি। ফলে জয়ের মালা কার গলায় যাবে, তা এখনো নিশ্চিত করে বলে যাচ্ছে না।
রামচন্দ্র ১৯৮৯ সাল থেকে এই আসনের সাংসদ। টানা সাতবার তিনি সাংসদ হন। লোকসভায় তিনি সিপিএমের সংসদীয় দলের চিফ হুইপ। এবারও তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। বলেছেন, বোলপুরের মানুষ এবারও তাঁকে নিরাশ করবে না।
অন্যদিকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক অনুপম এই প্রথম নির্বাচন করছেন। তিনি বলছেন, মানুষ পরিবর্তন চাইছে। তাই এবার তিনিই এই আসনে জিতবেন।
২০০৯ সালের লোকসভা নির্বাচনে রামচন্দ্র এক লাখ ২৬ হাজার ৮৮২ ভোটের ব্যবধানে জিতেছিলেন তৃণমূলের অসিত কুমার মালের বিরুদ্ধে। গত নির্বাচনে কংগ্রেস ও তৃণমূল জোটবদ্ধভাবে লড়াই করেছিল। এবার তারা লড়ছে আলাদা।