চিকিৎসা নিতে আবারও কিউবা গেলেন চাভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ ক্যানসারের চিকিৎসার জন্য গত শনিবার আবারও কিউবা গেছেন। ইতিপূর্বে সেখানে তাঁর দেহে দুই দফা অস্ত্রোপচার করা হয়েছে।স্থানীয় সময় শনিবার রাত সোয়া নয়টায় তিনি কিউবার উদ্দেশে দেশত্যাগ করেন। বিমানে ওঠার আগে সামরিক বাহিনীর সদস্যরা তাঁকে গার্ড অব অনার জানান।কিউবার উদ্দেশে যাত্রা শুরুর দিন সকালে বেতার ও টেলিভিশনে এক বার্তায় প্রেসিডেন্ট চাভেজ বলেন, তিনি হাভানায় রোববার (গতকাল) থেকে (ক্যানসারের জন্য) রেডিয়েশন থেরাপি শুরুর পরিকল্পনা করছেন। তাঁর চিকিৎসা চার-পাঁচ সপ্তাহ চলতে পারে। এএফপি।