চিকিৎসা নিতে ফের কিউবায় গেলেন চাভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ তৃতীয় দফায় ক্যানসারের চিকিৎসা নিতে গতকাল শনিবার আবার কিউবায় গেছেন।প্রেসিডেন্ট চাভেজ গত শুক্রবার কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘জীবন ও সুস্থতার জন্য আমার লড়াই অব্যাহত থাকবে। তাই আমি আবার কিউবায় যাব।’দেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত নিজ রাজ্য বারিনাসে পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটানোর পর চাভেজ পুনরায় কিউবায় যাওয়ার ওই ঘোষণা দেন।দেশত্যাগের আগে তিনি ভাইস প্রেসিডেন্ট এলিয়াস হয়া, পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস মাদুরো এবং মন্ত্রিসভার অন্য সদস্যদের সঙ্গে বৈঠক করবেন বলে জানান।হাভানায় পাঁচ সপ্তাহব্যাপী রেডিওথেরাপি চিকিৎসা দেওয়া হবে চাভেজকে। এএফপি।