চিকিৎসা শেষে দেশে ফিরেছেন চাভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ কিউবায় তিন সপ্তাহ ধরে ক্যানসারের চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরেছেন। গত শুক্রবার স্থানীয় সময় রাত আটটার দিকে তিনি রাজধানী কারাকাসের বিমানবন্দরে পৌঁছান।এর আগে চাভেজ টুইটারবার্তায় দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা জানান। গত ২৬ ফেব্রুয়ারি হাভানায় অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর শরীর থেকে ক্যানসারবাহী একটি টিউমার অপসারণ করা হয়। এর আগে গত বছরের জুন মাসে তাঁর শরীরের একই ধরনের আরেকটি টিউমার অপসারণে অস্ত্রোপচার করেন হাভানার চিকিৎসকেরা।চাভেজ কী ধরনের ক্যানসারে ভুগছেন, এ বিষয়ে সে দেশের কর্মকর্তারা কিছু জানাননি। তবে তাঁরা দাবি করেছেন, ক্যানসার চাভেজের দেহে ছড়িয়ে পড়েনি।অন্য একটি বার্তায় চাভেজ লেখেন, ‘আমার বন্ধু কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর সঙ্গে দুপুরের খাবার খেয়েছি। আমাকে বিদায় জানাতে তাঁর ছোট ভাই প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো বিমানবন্দরে আসেন।’চাভেজ জানান, তাঁকে রেডিওথেরাপি নিতে হবে। তবে আরোগ্য লাভের ব্যাপারে তিনি আশাবাদী।যুক্তরাষ্ট্রের কট্টর সমালোচক বামপন্থী নেতা চাভেজ ১৯৯৯ সাল থেকে ভেনেজুয়েলার ক্ষমতায় রয়েছেন। আগামী ৭ অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় লড়বেন তিনি। এএফপি।