চিকিৎসায় নোবেল তিন বিজ্ঞানীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইলিয়াম ক্যাম্পবেল
উইলিয়াম ক্যাম্পবেল

পরজীবী সৃষ্ট রোগ নিরাময়ের চিকিৎসাপদ্ধতি আবিষ্কার করে এ বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন তিনজন বিজ্ঞানী। তাঁদের একজন চীন ও একজন জাপানের নাগরিক। আরেকজন আইরিশ, তবে যুক্তরাষ্ট্রে কর্মরত। খবর এএফপির।
নোবেল জুরি কমিটি গতকাল সোমবার নোবেল বিজয়ী হিসেবে এই চিকিৎসা বিজ্ঞানীদের নাম ঘোষণা করে। তাঁরা হলেন আয়ারল্যান্ডের উইলিয়াম ক্যাম্পবেল, জাপানের সাতোশি ওমুরা ও চীনের ইউইউ তু।
ক্যাম্পবেল ও ওমুরা আবিষ্কার করেন কেঁচো ক্রিমি সৃষ্ট রোগ প্রতিকারের নতুন চিকিৎসাপদ্ধতি। তাঁরা পুরস্কারের অর্ধাংশ ভাগাভাগি করে নেবেন। আর ম্যালেরিয়ার নতুন চিকিৎসাপদ্ধতি আবিষ্কার করেন তু। তিনি পুরস্কারের বাকি অর্ধেকটা পাবেন।

ইউইউ তু
ইউইউ তু


ক্যাম্পবেল ও ওমুরা অ্যাভারমেকটিন নামের নতুন ওষুধ আবিষ্কার করেন। এটি ‘রিভার ব্লাইন্ডনেস’ ও ‘লিমফেটিক ফাইলেরিয়াসিস বা গোদ’-এর প্রাদুর্ভাব রাতারাতি কমিয়ে আনতে সক্ষম। পরজীবী সৃষ্ট অন্যান্য রোগের বিরুদ্ধে লড়াইয়েও এটি কার্যকর। অন্যদিকে, তু আবিষ্কার করেন আর্টেমিসিনিন নামের এক ওষুধ। এটি ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীদের মৃত্যুর হার উল্লেখযোগ্য সংখ্যায় কমিয়ে আনতে সক্ষম হয়েছে। তিনি এ ওষুধ আবিষ্কার করেন চীনের প্রাচীন আয়ুর্বেদিক ওষুধের ভিত্তিতে।
নোবেল কমিটি বলেছে, এ দুই আবিষ্কার পরজীবী সৃষ্ট রোগের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের জন্য এক শক্তিশালী হাতিয়ার। প্রতিবছর বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ পরজীবী সৃষ্ট

সাতোশি ওমুরা
সাতোশি ওমুরা

রোগে আক্রান্ত হন। মানবস্বাস্থ্যের উন্নয়ন এবং মানুষের দুর্ভোগ প্রশমনের বিষয় বিবেচনা করলে এ আবিষ্কারের ফলাফল অপরিমেয়।
মস্তিষ্কের ‘ইনার জিপিএস’ আবিষ্কার করে গত বছর এই নোবেল জিতেছিলেন ব্রিটিশ-আমেরিকান গবেষক জন ও’কিফে এবং নরওয়ের এডভার্ড মোসার ও মে-ব্রিট মোসার দম্পতি। আজ মঙ্গলবার পদার্থবিজ্ঞান, কাল বুধবার রসায়ন ও পরশু বৃহস্পতিবার সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এ ছাড়া শুক্রবার নরওয়ের অসলোতে ঘোষণা করা হবে শান্তিতে পুরস্কার বিজয়ীর নাম।