মস্তিষ্কের 'জিপিএস' ব্যবস্থা উদ্ভাবন এনে দিল নোবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছর চিকিৎসায় নোবেল পাওয়া ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন গবেষক জন ও’কিফি এবং নরওয়েজিয়ান দম্পতি এডভার্ড আই মোসের ও মে-ব্রিট মোসের। ছবি: এএফপি
এ বছর চিকিৎসায় নোবেল পাওয়া ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন গবেষক জন ও’কিফি এবং নরওয়েজিয়ান দম্পতি এডভার্ড আই মোসের ও মে-ব্রিট মোসের। ছবি: এএফপি

এ বছর চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন গবেষক অধ্যাপক জন ও’কিফি এবং নরওয়েজিয়ান দম্পতি এডভার্ড আই মুসা ও মে-ব্রিট মুসা। মস্তিষ্কের ভেতরকার ‘জিপিএস’ ব্যবস্থা উদ্ভাবনের জন্য তাঁদের বিশ্বের সম্মানিত ওই পুরস্কারে ভূষিত করা হয়।

আজ সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাঁদের নাম ঘোষণা করা হয়।
আমরা কোথায় অবস্থান করছি, কীভাবে মস্তিষ্ক তা জানতে পরে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পরিকল্পনা ও পরিচালনা মস্তিষ্ক কীভাবে করে—এটাই এই তিন গবেষক আবিষ্কার করেছেন।

কেন আলঝেইমার আক্রান্ত মানুষ তাঁদের আশপাশের জিনিস চিনতে পারে না—তা জানতে তাঁদের এই আবিষ্কার সহায়তা করবে বলে ভাবা হচ্ছে।
নোবেল কর্তৃপক্ষ বলছে, ‘এই উদ্ভাবন দার্শনিক ও বিজ্ঞানীদের শতাব্দীকালের সমস্যার সমাধানে সহায়তা করবে।’

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক ও’কিফি ১৯৭১ সালে প্রথম মস্তিষ্কের ‘অভ্যন্তরীণ পজিশনিং ব্যবস্থা’ উদ্ভাবন করেন। গবেষণায় তিনি দেখিয়েছেন, কোনো কক্ষে একটি ইঁদুর অবস্থানকালে মস্তিষ্কের একদল কোষ সক্রিয় হয়। কিন্তু অন্য স্থানে যাওয়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের অন্য একদল কোষ সক্রিয় হয়ে ওঠে।