চিতার কাণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপার্টমেন্টের সিসিটিভিতে ধারণ করা চিতাটির ছবি
অ্যাপার্টমেন্টের সিসিটিভিতে ধারণ করা চিতাটির ছবি

সচরাচর শোনা যায় না এমন ঘটনা। চুপিসারে মানুষের বসতঘরে ঢুকে কুকুরের ওপর চিতাবাঘের হামলা! মুহূর্তের মধ্যে শিকার নিয়ে ঘটনাস্থল থেকে লাপাত্তা! ঘটনাটি গোপন ক্যামেরায় রেকর্ডও হয়েছে। চমকে দেওয়ার মতো এ ঘটনা ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের। নগরের উপকণ্ঠে সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানের কাছে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ২১ জুন ঘটনাটি ঘটেছে। বিশ্বের অন্যতম বড় এ নগর উদ্যানে অন্তত ২২টি চিতাবাঘ রয়েছে। অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাসিন্দা প্রকাশ জানান, এ নিয়ে গত কয়েক বছরে তাঁদের কমপ্লেক্স থেকে ছয়টি কুকুর তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। অনেক পদক্ষেপ নিয়েও তা ঠেকানো যায়নি। প্রকাশ বলেন, দুই বছর আগে ছাগল দিয়ে ফাঁদ পেতে একটি চিতা আটক করেছিলেন তাঁরা। পরে আবার তাকে উদ্যানে ছেড়ে দেন। গত জুলাই থেকে ওই এলাকায় চিতাবাঘের হামলায় এখন পর্যন্ত অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। ২০১১ সালের এক শুমারিতে দেখা গেছে, ভারতে এক হাজার ১৫০টি চিতাবাঘ রয়েছে। কিন্তু চোরা শিকারিদের দৌরাত্ম্যের কারণে এ প্রজাতির অস্তিত্ব ঝুঁকির মুখে। এএফপি।