চিত্রকর প্রকাশ কর্মকার পরলোকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রখ্যাত চিত্রকর প্রকাশ কর্মকার (৮১) আর নেই। গত সোমবার রাত আটটার দিকে উত্তর কলকাতার নাগের বাজারের একটি নার্সিং হোমে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
চিত্রকর প্রকাশ বেশ কিছুদিন ধরে ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
চিত্রকর প্রকাশের জন্ম ১৯৩৩ সালে, কলকাতায়। জীবদ্দশায় তিনি কলকাতার সরকারি আর্ট কলেজে শিক্ষকতা করেছেন। কবিতাও লিখতেন তিনি। তিনি রাষ্ট্রপতি পুরস্কারসহ নানা সম্মানজনক পুরস্কার লাভ করেছেন।