চিত্রশিল্পী বুশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ডালাসে আজ শনিবার থেকে শুরু হয়েছে দেশটির সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আঁকা ছবির প্রদর্শনী। ছবি: বিবিসির সৌজন্যে
যুক্তরাষ্ট্রের ডালাসে আজ শনিবার থেকে শুরু হয়েছে দেশটির সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আঁকা ছবির প্রদর্শনী। ছবি: বিবিসির সৌজন্যে

জর্জ ডব্লিউ বুশ জুনিয়র সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পরিচিত। ‘যুদ্ধবাজ’ হিসেবেও তাঁর ব্যাপক সমালোচনা রয়েছে। এবার এক নতুন পরিচয়ে বিশ্ববাসীর সামনে হাজির হয়েছেন তিনি—চিত্রশিল্পী বুশ।
বিবিসি অনলাইনের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ডালাস শহরে জর্জ ডব্লিউ বুশ প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি অ্যান্ড মিউজিয়ামে আজ শনিবার থেকে শুরু হয়েছে বুশ জুনিয়রের আঁকা ছবি নিয়ে একক চিত্রপ্রদর্শনী। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের আঁকা ছবির এটাই প্রথম প্রদর্শনী।
প্রদর্শনীটির শিরোনাম দেওয়া হয়েছে, ‘দি আর্ট অব লিডারশিপ: অ্যা প্রেসিডেন্টস পারসোনাল ডিপ্লোম্যাসি’। এতে বিশ্বের বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান নেতাদের ২৪টিরও বেশি পোর্ট্রেট স্থান পেয়েছে। তাঁদের মধ্যে আছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই, তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রমুখ। নিজেরও প্রতিকৃতি এঁকেছেন তিনি।
বুশ জানিয়েছেন, প্রেসিডেন্ট থাকাকালে ব্যক্তিগতভাবে সেসব বিশ্বনেতার সঙ্গে তাঁর পরিচয় হয়েছে, তাঁদের ছবি এঁকেছেন তিনি। আর এগুলো আঁকা কাজ শুরু করেছেন ২০১২ সাল থেকে।