চিলি-পেরু সীমান্তে মাইন বিস্ফোরণে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলি-পেরু সীমান্তে একটি গাড়ি ট্যাংক-বিধ্বংসী মাইনের ওপর দিয়ে যাওয়ার সময় সেটি বিস্ফোরিত হয়ে গাড়ির চালক নিহত হন। তিনি পেরুর নাগরিক। গত শনিবার চিলির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার রাতে পেরু সীমান্তবর্তী উত্তরাঞ্চলীয় আরিকা ও পারিনাকোতা এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাটি একটি মাইনক্ষেত্র।এক সরকারি কর্মকর্তা জানান, নিহত লোকটি পেরুর নাগরিক। তাঁর পরিচয় জানা যায়নি। গাড়িটি পেরুর তাকনা এলাকার একটি ট্যাক্সি কোম্পানির বলে মনে হচ্ছে। সাবেক স্বৈরশাসক অগুস্তো পিনোচেটের আমলে চিলি-পেরু সীমান্তে কয়েক হাজার স্থলমাইন পুঁতে রাখা হয়। পিনোচেট ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দেশ পরিচালনা করেন। এএফপি।